আয়াতুল কিতাবREAD. REFLECT. GROW.

ভাষা

সাইন ইন
আমাদের প্রশিক্ষক

কোর্স প্রশিক্ষক

মুহাম্মাদ নাসীহ শাহরুখ

আল-কুরআনের তিলাওয়াত ও তাজউইদের শিক্ষক

মুহাম্মাদ নাসীহ শাহরুখ আল কুরআনের তিলাওয়াত ও ‘তাজউইদ’ এর একজন শিক্ষক।

মুহাম্মাদ নাসীহ শাহরুখ আল কুরআনের তিলাওয়াত ও ‘তাজউইদ’ এর একজন শিক্ষক।

তিনি ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত দশ কিরাতে ‘ইজাযা’র অধিকারী উসতায আব্দুল হামিদ আল-মুখতার আস-সূদানীর নিকট আল-কুরআনের তিলাওয়াত ও তাজউইদ অধ্যয়ন করেন। এ সময়ে তিনি নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে অবিচ্ছিন্ন সনদ বা বর্ণনাধারায় শাতিবীর তরীকায় হাফস রেওয়ায়েতে সম্পূর্ণ আল-কুরআন তাঁকে পাঠ করে শোনান এবং তা পাঠ করার ও অন্যকে শেখানোর ‘ইজাযা’ বা অনুমতি লাভ করেন। তিনি স্বীয় উসতাযের নিকট তাজউইদ শাস্ত্র শেখানোর সনদও অর্জন করেছেন। এই সনদের ধারাবাহিকতার (সিলসিলা) উৎস মিসরের আল-আযহার বিশ্ববিদ্যালয়ের কিরাতের শিক্ষকমণ্ডলী।

এর পাশাপাশি তিনি আরবী ভাষা ও দ্বীনের অন্যান্য শাস্ত্রও অধ্যয়ন করেছেন। যাঁদের সান্নিধ্যে তিনি আরবী ভাষা শিক্ষা করেছেন, তাঁদের অন্যতম হলেন উসতায মাহমুদুল হাসান ইউসুফ (ডবল দাওরা, দেওবন্দ)।

প্রশিক্ষকের কোর্সসমূহ

সব কোর্স