আয়াতুল কিতাবREAD. REFLECT. GROW.

ভাষা

সাইন ইন
← কোর্সসমূহে ফিরে যান

সরাসরি প্রশিক্ষণ · সিলেট

ইন্টারমিডিয়েট তাজউইদ কোর্স

মাখরাজ ও সিফাত নিখুঁত করুন, তিলাওয়াতে তাজউইদের প্রয়োগ শিখুন এবং শিক্ষকতার যোগ্যতা বাড়ান।

কাদের জন্য এই কোর্স?

কুরআনের হাফেজ ও যারা সঠিকভাবে তিলাওয়াত করতে পারেন এবং তাজউইদের বেসিক জানেন, কিন্তু মাখরাজ, সিফাত ও নিয়মগুলোর ব্যবহারিক প্রয়োগ আরও ভালোভাবে আয়ত্ত করতে চান—তাদের জন্য এই কোর্স। বর্তমান ও ভবিষ্যৎ কুরআন শিক্ষক-শিক্ষিকা এবং নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রশিক্ষণ দিতে আগ্রহীদের জন্যও এটি উপযোগী।

কোর্সের সুবিধাসমূহ

তাত্ত্বিক ও ব্যবহারিক শিক্ষার সমন্বয়ে তিলাওয়াতে তাজউইদের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। সরাসরি উস্তাযকে তিলাওয়াত শোনানোর সুযোগ, ভুল সংশোধন ও ব্যক্তিগতভাবে অনুশীলনে সহায়তা। অন্যকে কীভাবে সহজে তাজউইদ শেখানো যায়, তার কার্যকরী প্রশিক্ষণ।

আসন্ন ও পূর্ববর্তী সেশন

বিস্তারিত নিশ্চিত করা হবে

ইন্টারমিডিয়েট তাজউইদ কোর্স

কোর্স প্রশিক্ষক

মুহাম্মাদ নাসীল শাহরুখ

লেখক, ধর্মীয় শিক্ষক এবং আল-কুরআনের প্রশিক্ষক। হাফস আন আসেম রিওয়ায়েত এবং তাজউইদ শিক্ষাদানে ইজাযাপ্রাপ্ত।

বোনদের তিলাওয়াত সংশোধন

পুরুষ অংশগ্রহণকারীদের উপস্থিতিতে মহিলা অংশগ্রহণকারীরা শুধু শুনবেন। শুক্র ও শনিবারের শেষ সেশনটি শুধু বোনদের তিলাওয়াত সংশোধনের জন্য নির্ধারিত থাকবে; সেখানে কোনো পুরুষ অংশগ্রহণকারী উপস্থিত থাকবেন না।

সার্টিফিকেট

সকল অংশগ্রহণকারী উস্তায মুহাম্মাদ নাসীল শাহরুখ স্বাক্ষরিত অংশগ্রহণের সার্টিফিকেট পাবেন। উস্তায যাদের শিক্ষক বা শিক্ষিকা হওয়ার উপযুক্ত মনে করবেন, কেবল তারা অতিরিক্ত একটি সার্টিফিকেট পাবেন। এই অতিরিক্ত সার্টিফিকেট নিশ্চিত নয় এবং উস্তায কাউকে এটি দিতে বাধ্য নন।

অংশগ্রহণের শর্ত ও ভর্তি প্রক্রিয়া

রেজিস্ট্রেশনের সময় নির্ধারিত কুরআনের অংশ তিলাওয়াত করে রেকর্ড পাঠাতে হবে। উস্তায মূল্যায়ন করে উপযুক্ত মনে করলে চূড়ান্ত অংশগ্রহণের সুযোগ পাবেন। বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে দ্রুত ভর্তি সম্পন্নকারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

খাবার, বই ও উপকরণ

কোর্স চলাকালে সকাল-সন্ধ্যার চা-নাস্তা এবং দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে। “আল কুরআন তিলাওয়াতের নিয়ম কানুন” বই দেওয়া হবে, যার জন্য আলাদা চার্জ প্রযোজ্য; প্রয়োজনীয় নোট খাতাও দেওয়া হবে। বইয়ের চার্জের পরিমাণ এখনো জানানো হয়নি।